দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরিয়াকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা করা দেশের তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয়, আমি তা করব।’
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসে পৃষ্ঠপোষক রাষ্ট্রের তালিকায় থাকা দেশগুলোর ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়। এর মধ্যে রয়েছে মার্কিন বৈদেশিক সহায়তা, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি এবং নির্দিষ্ট আর্থিক লেনদেনের ওপর সীমাবদ্ধতা।
এর আগে যুক্তরাষ্ট্র জানিয়েছিল, সিরিয়ার এই অবস্থান পুনর্বিবেচনা করা হচ্ছে।
গত মাসে ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত একটি মার্কিন নিষেধাজ্ঞা কর্মসূচি বাতিলের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এর ফলে দেশটির আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় বিচ্ছিন্নতা কমানোর সুযোগ তৈরি হয়েছে।
এ সিদ্ধান্ত সিরিয়ার দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের পর দেশটির পুনর্গঠনে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির অংশ হিসেবেও দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
/অ